হোম > সারা দেশ > বরিশাল

ভোলা-বরিশাল সেতুর দাবিতে দৌলতখানে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলা বরিশাল সেতুর দাবিতে দৌলতখানে মানববন্ধন করেছে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দৌলতখান শহরতলীর মদনমোহন সুকদেব মাধ্যমিক বিদ্যালয়, জয়নুল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ও হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের এ মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক জসিমউদদীন, আজহার আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের ও সুকদেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা বরিশাল এই সেতুর দাবি ভোলা বাসির দীর্ঘদিনের। ভোলা বরিশালের সেতু নির্মাণ হলে রাজধানীর শহর ঢাকা সহ গোটা দক্ষিণাঞ্চলের সাথে ভোলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। মানুষের যাতায়াত সহজ হবে। অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা সহ শিল্প কারখানা স্থাপনে সহজ হবে।

অপরদিকে বুধবার রাতে উপজেলা সৈয়দপুরের ঘোষের হাট ও বিএনপির বাজার এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়