হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মিথ্যা মামলায় আমার দেশ-এর সাংবাদিক জেল হাজতে

বরিশাল অফিস

আমার দেশের বরিশাল বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমন (৪২) কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, দানিসুর রহমান লিমন রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়ন থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। এ সময় হিরাধার গ্রামের বাসিন্দা জলিল খা মোবাইলে ফোন করে তাকে চা খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে নারী সংক্রান্ত অভিযোগ তুলে নির্যাতন চালায়। বিষয়টি তাৎক্ষনিক বাকেরগঞ্জ থানার ওসিকে অবহিত করার পরও সাংবাদিক লিমনকে উদ্ধারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করার পর তার হস্তক্ষেপে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লিমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়। জনৈক জাহাঙ্গীর খান বাদী হয়ে এ মামলা করেন।

তবে অভিযোগ রয়েছে বাদী মামলা করতে না চাইলেও ওসি আদিল হোসেন চাপ প্রয়োগ করে মামলাটি দায়ের করতে বাধ্য করেন । মামলার পর বাদী মো. জাহাঙ্গীর হোসাইন মামলা করতে না চাওয়া এবং আপস মীমাংসার অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন। আজ মঙ্গলবার তা আদালতে দাখিল করা হবে বলে মামলার বাদি জানিয়েছেন। এ সংক্রান্ত একটি কপি এ প্রতিবেদকের কাছে এসে পৌঁছেছে।

দানিসুর রহমান লিমন জানান, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি চক্রের রোষানলে পড়েছি। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আমাকে প্রায় ১২ ঘণ্টা ধরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, গতকাল রাতে দানিসুর রহমান লিমনকে শারীরিক নির্যাতন করে একটি রুমে তালা বদ্ধ করে রাখা হয়েছে । বাকেরগঞ্জ থানা পুলিশকে এ বিষয়ে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। ১২ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। একজন সংবাদ কর্মীর সাথে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহীন হাসান বলেন, একজন সংবাদ কর্মীকে আটকে রেখে রাতভর নির্যাতন করার ঘটনা অত্যন্ত দু:খজনক। আটক করে নির্যাতনের বিষয়টি পুলিশ প্রশাসনকে তাৎক্ষনিক অবহিত করার পরও পুলিশ লিমনকে উদ্ধারে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, জনৈক জাহাঙ্গীর খান বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলার ঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

বানারীপাড়ায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

৬ দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সুদানে মারা যাওয়া সেনা কর্মকর্তা চপলের দাফন সম্পন্ন

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত