হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন স্থানে নির্মিত হবে। 'জুলাই-৩৬' স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যার পর ১৭ জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিফলক প্রাথমিকভাবে স্থাপন করেন ববি শিক্ষার্থীরা। সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএস

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি