হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে লাল কম্বলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সৈকতে হাঁটার সময় প্রথমে লাশটি দেখতে পান। দূর থেকে লাল কম্বলের মতো কিছু ভেসে আসতে দেখে তিনি কাছে যান এবং বুঝতে পারেন এটি একটি লাশ। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘দূর থেকে লাল কম্বলে মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে দেখি এটি একটি লাশ। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘লাল কম্বলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান