হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা সদরের সডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়।

উপজেলার বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তারা ব্রাজিলের পতাকা ও দলীয় প্রতীক হাতে নিয়ে প্রিয় দলের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের একত্রিত করা এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপে ব্রাজিল দল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ জয় করবে।

এমই

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত

বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরিন

বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কূপ পদ্ধতিতে মুরগি পালনে স্বাবলম্বী চরফ্যাশনের নারীরা

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের