হোম > সারা দেশ > বরিশাল

মসজিদের ইমাম ১১৮ বছর বয়সী ক্বারী মজিদ মোল্লা

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে বৃদ্ধ ক্বারী মজিদ মোল্লা ১১৮ বছর বয়সেও চশমা ছাড়া পড়েন কোরআন শরিফ, মসজিদে করেন ইমামতি।

ক্বারী মজিদ মোল্লা উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সীর ছেলে ।

সরেজমিনে জানা যায়, ক্বারী মজিদ মোল্লা দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সী ও সকিনা বিবি দম্পতির তিন সন্তানের মধ্যে মেজ। বাংলা ১৩১৫ সনে তিনি জন্মগ্রহণ করেন। তার তিন ভাই বোনের দুজন মারা গেছে অনেক আগেই। আল্লাহর রহমতে তিনি মোটামুটি ভালো আছেন।

নামাজের সময় হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন নামাজের উদ্দেশে। পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে গিয়ে করেন ইমামতি। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং চশমা ছাড়াই পড়েন কোরআন শরিফ।

এখনো তিনি নিজের পরিবারের জন্য এক থেকে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে কলসকাঠী গিয়ে বাজার করেন। গল্পে মাতেন নাতিদের সঙ্গে, পড়ে শোনান কোরআনের আয়াত।

ক্বারী মজিদ মোল্লা বলেন, ছাত্রজীবনে কুমিল্লা হজরত ইব্রাহিম কারী মাদরাসা থেকে ক্বারী পাস করে চলে আসে নিজ এলাকায়। বাড়ির পার্শ্ববর্তী ঢাপরকাঠী গ্রামের একটি মসজিদে ইমামতি শুরু করেন।

তার চার মেয়ে ও দুই ছেলে। মসজিদে ইমামতি করে অর্থের অভাবে ছেলে-মেয়েদের তেমন লেখাপড়া করাতে পারেননি। চার মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। ছেলেদের মোটামুটি আয়ে দুই পুত্রবধূ ও নাতি-নাতনি নিয়ে চলে তার সংসার।

তিনি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় তিনি মসজিদটি নির্মাণ করেছেন। আল্লাহ যাতে মসজিদটিকে কবুল করেন। জামাতে নামাজ পড়াতে তিনি আনন্দ পান। তবে আগের মতো এখন আর চলাফেরা করতে পারেন না। বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুই থেকে তিনশ মিটার।

স্থানীয় মুসল্লিরা জানান, ১১৮ বছর বয়সি মজিদ মোল্লা চশমা ছাড়াই সবকিছু স্পষ্ট দেখতে পান। বয়সের ভারে নুয়ে লাঠিতে ভর করে এখনো ইসলামের আলো ছড়াচ্ছেন গ্রামে ঘুরে ঘুরে।

কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল জানান, আবদুল মজিদ ক্বারী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য কিছু একটা করার চেষ্টা করব।

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন