হোম > সারা দেশ > বরিশাল

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশাল অফিস

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বৃহস্পতিবার বিকেলে এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর রুহুল আমিনের বাড়ির সামনে নির্মিত সেতুটি সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সেতুর কাঠামো পরীক্ষা করে দেখেন, ঢালাইয়ের সময় সেতুর উত্তরের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি সংযুক্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তিনি সেতুটি ভেঙে ফেলার নির্দেশ দেন বলে জানা গেছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পরপরই তিনি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠান। সরেজমিন পরিদর্শনে বাঁশের কঞ্চি ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “বাঁশের কঞ্চি ব্যবহারের কারণে সেতুর স্ট্রাকচার ও ঢালাই যথেষ্ট মজবুত হয়নি। তাই সরকারি নিয়ম মেনে ঢালাই ভেঙে নতুন করে সেতুটি নির্মাণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্মাণাধীন সেতুটির স্ট্রাকচার গত অর্থবছরে উপজেলা পরিষদের ১ শতাংশ বরাদ্দের অর্থে নির্মাণ করা হলেও অর্থের অভাবে উপরিভাগে ঢালাই কাজ সম্পন্ন করা যায়নি। চলতি অর্থবছরে ঢালাইয়ের জন্য আবেদন করা হলেও এ সেতুর জন্য কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন দেওয়া হয়নি।

তিনি বলেন, “স্থানীয় একজন ইউপি সদস্য নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় ঢালাই কাজ সম্পন্ন করেন। তবে শেষ অংশে এসে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম ও ঝুঁকিপূর্ণ।”

এ ঘটনায় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কেউ যদি এ ধরনের কাজ করে উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা