হোম > সারা দেশ > বরিশাল

হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বোরহানউদ্দিনে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবিতে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসিম গাজী বলেন, খুনি হাসিনা বিক্ষোভকারী জনতার লাশের ওপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমরা হাসিনার ফাঁসির আদেশেই সন্তুষ্ট নই, এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান বলেন, দেশ ও আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় না দিয়ে খুনি হাসিনার ফাঁসি জনতার সম্মুখে বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজম কাজী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সেলিম ও যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ আলম।

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে: মাসুদ সাঈদী

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বিস্ফোরণে ঘরের দরজা-জানালা উড়ে পুকুরে, দগ্ধ বাবা-ছেলে হাসপাতালে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির অলিভ রিডলি কচ্ছপ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত