হোম > সারা দেশ > বরিশাল

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীতে চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ । বুধবার দুপুরে উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারণে একটি মামলা দেওয়া হয়। এ সময় সে (সাত্তার) নিজেকে এসবির লোক বলে দাবি করেন। এসময় তার কাছে বিপি নাম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

তবে সাত্তার হোসেন বলেন, চেকপোস্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পুনরায় আমাকে থামানো হয়। এ সময় আমি তাদের পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেয়নি। এরপরও আমাকে আটক করা হয়েছে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ