হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় দুই স্টেডিয়াম, এক সুইমিংপুল উদ্বোধন

জেলা প্রতিনিধি, ভোলা

দ্বীপজেলা ভোলায় নবনির্মিত গজনবী স্টেডিয়াম, জেলা সুইমিংপুল ও চরফ্যাশন উপজেলায় একটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন হল রুমে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব উদ্বোধন করেন ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহামুদ সজীব ভূঁইয়া।

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের মাদকাসক্ত ও খারাপ অভ্যাসের অভ্যস্ত যুব ও তরুণদের সভ্যতায় ফিরাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব ও তরুণদের অভ্যাসে পরিণত করতে হবে। শারীরিক স্বাভাবিক জীবন যাত্রার জন্য খেলাধুলা অত্যাবশ্যক। এজন্য ক্রীড়াকে লালন করতে হবে। সরকার যেসকল স্টেডিয়ামগুলো তৈরি করেছে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১টি স্টেডিয়াম আমরা নির্মাণ করছি। ভোলার মিনি স্টেডিয়াম উন্নতমানের, প্রায় ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি, দেশের সব পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়ন করবো। অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে খেলাধুলার ইকোসিস্টেম বিল্ড করার জন্য দৃশ্যমান অগ্রগতি ১ বছরের বেশি সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখাতে পেরেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর থেকেই ক্রীড়া অবকাঠামো নির্মাণ, তার রক্ষণাবেক্ষণ এবং সংস্কার কাজ গুরুত্ব সহকারে করে যাচ্ছে। আবকামো হচ্ছে ক্রীড়া ক্ষেত্রকে শক্তিশালী করার প্রথম ধাপ। জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্টেডিয়ামকে খেলার উপযোগী করেছে। ন্যাশনাল স্টেডিয়ামে এখন আমরা জাতীয় উৎসবের মাধ্যমে খেলা দেখতে পাবো।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মো. সাফাতুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মো. হারুনুর রশিদ, জেলা ক্রিকেট কোচার নজরুল হুদা গোফরানসহ ভোলার স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

কে হচ্ছেন বিসিসির প্রশাসক, আলোচনায় আলাল ও রহমাতুল্লাহ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল

আ.লীগ নেত্রীর ছেলেসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিচারকের অপসারণ দাবি

উজিরপুরে নবনির্বাচিত এমপির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

আমি এখন সকলের এমপি, আইন-শৃঙ্খলা সভায় মাসুদ সাঈদী

বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরিশালে আ.লীগ নেতার জামিন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদীন