হোম > সারা দেশ > বরিশাল

ঝিনাইদহে আইস‌ক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ‌ঝিনাইদহ শহরের বাইপাস রোড-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা‌ ঘটে। নিহত আরিফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।

পুলিশ জা‌নিয়েছে, ছোট ভাই আবিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে দ্রুতগতির এক‌টি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আরিফুল ইসলাম নিহত হয়। সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‌ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জা‌নিয়েছেন, ঘাতক প্রাইভেট কার‌টি‌ শনাক্তের চেষ্টা করছে পু‌লিশ।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন