হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ছাত্রদল এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জান্নাতুল ফেরদৌস রিপন (২৮) শুক্তাগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি উপজেলার চর কেওতা এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মাহমুদ হাওলাদার (৩০) একই ইউনিয়নের সাকরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০-১২ দিন আগে এক রিকশাচালকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে মাহমুদ হাওলাদারের বাড়িতে যান রিপন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মাহমুদ হঠাৎ পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে রিপনের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার চেষ্টা করলে রিপনের ডান হাতের কব্জির নিচে এবং বাম হাতের কনুইসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানা ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন