হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে হাজার হাজার নারী রাজপথে নেমেছেন।

শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর নারীদের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম। তিনি বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্তা বা নির্যাতন হলে কঠোর জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করবে বলে তিনি আশ্বাস দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন (এলডিপির) কেন্দ্রীয় নেতা মোকফার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে? আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না; আমরা শান্তিতে বসবাস করতে চাই।’ তিনি আরো বলেন, হুমকি ও ধমকি দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। যেখানে ভয় দেখানো হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরো বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাকসুদুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মো. আবুল কালাম। বক্তারা নারী সমাজকে সংগঠিত হয়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে মহিলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা সভানেত্রী লাইজু বেগম। তিনি নারীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সমাজ গঠনে নারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। সমাবেশে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার মহিলা কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীতে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনি জনসভা

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পৌর আ.লীগ নেতা

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ

বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাদির বোন

বাগেরহাট-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে: সাদিক কায়েম

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ জিয়াউর রহমান: মেজর হাফিজ