হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির মুণ্ডুবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের জনৈক মামুন মোল্লার ইটভাটার পাশে সন্ধ্যা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ওই গ্রামের পূর্ব মামুনের ইটভাটাসংলগ্ন সন্ধ্যা নদীর পাড়ে গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে ভাটার শ্রমিকেরা নেছারাবাদ থানার পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে। লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। পুলিশ ওই লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ তৎপর। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব শিগগিরি হত্যাকাণ্ডের সমস্ত বিষয় উদ্‌ঘাটিত হবে।

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত