হোম > সারা দেশ > বরিশাল

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, ভোলা

ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার।

পুলিশ সুপার জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণালংকার বিক্রির জন্য এসেছেন বলে খবর পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। এ ছাড়া ছিল দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা।

উদ্ধার করা এসব মালামালের বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকার পরীক্ষা করে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈক সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন তিনি। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও পুলিশকে জানান।

গ্রেপ্তার ব্যক্তি মো. আঃ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ