হোম > সারা দেশ > বরিশাল

শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

বরিশাল অফিস

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সি দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মৃত মো. আরাফাত মল্লিক (১০) বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদরাসার ছাত্র, আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে ও নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

আকাশের চাচা মাসুদ জানান, দুপুরে নগরের বান্দরোডে চরের বাড়ি এলাকায় বাসার থেকে সবার অজান্তে বের হয়ে যায় আকাশ। এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে তার লাশ উদ্ধারের খবর পাই।

আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সাথে ঢাকায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষ্যে গতকাল ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে এসেছেন। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে আসছিল। সেই দিঘি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

বরিশাল ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে কলেজের সেন্ট্রাল মসজিদের সামনে দিঘির ঘাটলায় আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ স্বজনরা বুঝে নিয়েছেন।

জেডএম

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পিরোজপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

তজুমদ্দিনে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, হেলপার নিহত

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

ঈদ সামনে রেখে বরিশালে মসলা বিক্রি দ্বিগুণ

৮ মাসে কোরআনে হাফেজ ১২ বছরের মুয়াজ

হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

৭৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার