হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে জাতীয় কন্যা দিবস উদযাপিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে জাতীয় কন্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“আমি কন্যা শিশু স্বপ্ন-গড়ি, সাহসে লরি, দেশের কল্যাণে কাজ করি” —এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, এবং পরিসংখ্যান কর্মকর্তা নুরু হোসেন।

বক্তারা বলেন, কন্যা-শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তোলা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তারা কন্যা-শিশুর প্রতি বৈষম্য রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীশিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়