হোম > সারা দেশ > বরিশাল

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দুর্দিন যাচ্ছে পিরোজপুরের শাঁখাশিল্পীদের

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক