হোম > সারা দেশ > বরিশাল

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল অফিস

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ভুরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ভুরঘাটা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে সামিউল হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মাদ মৃধা (৩)। নিহত দুই শিশু আপন মামাতো-ফুফাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, সকাল নয়টার দিকে শিশু সামিউল এবং নানা বাড়িতে বেড়াতে আসা তার ফুফাতো ভাই মোহাম্মদ একসঙ্গে খেলা করছিল।

এ সময় পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় ওই দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম