হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয় বন্ধ করার অভিযোগ

প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামীর একটি কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। উপজেলার নূর মিয়ার হাট বাজারে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় হচ্ছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক অভিযোগ করে বলেন, গত ২৬ ফেব্রুয়ারি নুর মিয়ার হাট বাজারে জামায়াতের একটি কার্যালয় উদ্বোধন করেন ভোলা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত আগামী সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা ফজলুল করিম। ঘরটি বাজারের মসজিদ কমিটি থেকে অগ্রিম টাকা দিয়ে ও মৌখিক চুক্তি করে নেওয়া হয়েছিল। এর পর থেকেই কার্যালয়টি বন্ধ করতে বিএনপির কয়েকজন নেতাকর্মী উঠেপড়ে লাগেন। তারা মসজিদ কমিটিকে অব্যাহভাবে চাপ দিতে থাকেন। একপর্যায়ে মসজিদ কমিটিকে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে দেওয়া টাকা ফিরিয়ে দিতে বাধ্য করা হয়।

সোমবার নুর মিয়ার হাট শাখা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ফরিদ বলেন, মসজিদের ঘর কোনো রাজনৈতিক দলকে ভাড়া দেবে না বলে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আমাদের কোনো দায় নেই। জামায়াতের অফিস বন্ধ করতে যায়নি বিএনপি।

মসজিদ কমিটির সেক্রেটারি রিপন মিয়া জানান, মসজিদের দোকানঘরটি বই বিক্রির জন্য ভাড়া দেওয়া হয়েছিল। পরে ঘরটিতে জামায়াতের অফিস করায় তাদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতের লোকজনকে তাদের দলীয় পরিচয় জেনেই কার্যালয় করার জন্য দোকানঘরটি ভাড়া দেওয়া হয়। সেটি উদ্বোধনও করেন সংশ্লিষ্ট আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। এর পর থেকেই স্থানীয় বিএনপির পক্ষ থেকে অব্যাহভাবে চাপ দেওয়ায় দোকানঘরটি ভাড়া দেওয়ার চুক্তি বাতিল করতে বাধ্য হয় মসজিদ কমিটি।

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ

স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি

ঢাকায় অভয়নগর উপজেলা সমিতির আত্মপ্রকাশ

রাস্তা-ড্রেন খুঁড়ে ফেলে রাখেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছেন স্বজনরা