হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। ১১ এপ্রিল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মমিন (৩৪), ভারতের সিপাহীজলা রাজ্যের যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে। তার মায়ের নাম হাজেরা খাতুন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি চৌকস দল তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম আমার দেশকে জানান, আটক আব্দুল মমিনের বাবা বসার আলী। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। মামলা নং-২৫, তারিখ-১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন

হাম উপসর্গে বরিশালে আরো দুই শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

বরিশালে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, বিভাগজুড়ে বাড়ছে রোগী

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ