হোম > সারা দেশ > বরিশাল

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা মাঠে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল শুরু হয়েছে। বুধবার বাদ জোহর উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, যারা পার্থিব উদ্দেশ্যে মাহফিলে এসেছেন, তাদের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে হবে। দুনিয়ার চিন্তা পরিহার করে আখেরাতের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি অহংকার ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে চলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর পবিত্র রেখে এখান থেকে একজন আল্লাহর ওলী হিসেবে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে।

মাহফিল উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি চরমোনাই মাদরাসা মাঠে সমবেত হন। এখানে আগত মুসল্লিদের নামাজসহ ইসলামের মৌলিক বিষয়গুলোর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মাহফিলে আগত অসুস্থ মুসল্লিদের চিকিৎসাসেবার জন্য ১০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আরও ৪০ জন চিকিৎসক সেবা দিচ্ছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ-অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে।

শৃঙ্খলা রক্ষায় চারটি মাঠজুড়ে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছে এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ নিরাপত্তা টিম। হারানো ব্যক্তি বা জিনিসপত্র খুঁজে পেতে প্রতিটি মাঠে ‘হারানো ক্যাম্প’ স্থাপন করা হয়েছে। এছাড়া আগত মুসল্লিদের জন্য সুপেয় পানি, পর্যাপ্ত টয়লেট, ওজু ও গোসলের সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলে মোট সাতটি মূল বয়ান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পীর সাহেব চরমোনাই পাঁচটি এবং নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান প্রদান করবেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নেবেন।

আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় আখেরি বয়ানের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নেছারাবাদে ৩ হাজার লিটার ডিজেল জব্দ

সাইক্লোন শেল্টারের রড চুরি, বিএনপির দুই কর্মীসহ গ্রেপ্তার ৩

আমতলীতে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার

চরমোনাই মাহফিলে আসা রিজার্ভ লঞ্চ ডুবি

জামায়াত আমন্ত্রণ পায়নি চরমোনাইয়ের মাহফিলে

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে