হোম > সারা দেশ > বরিশাল

প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কাউকে ধান সরবরাহ করতে না দেওয়ার ব্যাপারেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন স্টেরয়েড ও ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি করা যাবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এছাড়া সরকারিভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ রাজনৈতিক প্রভাব বা অবৈধ উপায়ে ধান সরবরাহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানা এর অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম, ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. গাফফার চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও হারতা ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ নূর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন রুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন এবং খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় মো. হুমায়ুন খান, এস এম আলাউদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম খান, মো. শাহিন হাওলাদার, আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ, আব্দুল হালিম, উজিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহফুজুর রহমান মাসুম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উজিরপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

কালো মানিকের দাম হাঁকা হচ্ছে ২২ লাখ টাকা

বিদেশিদের গোলামি নয়, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে: চরমোনাই পীর

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আট দালাল আটক

পবিপ্রবির শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার

মসজিদের ইমামকে জুতার মালা দিয়ে হেনস্থা, জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক

কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহণ

হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে: মাসুমা হাদি

হাসপাতালে অভিযান চালিয়ে দালালদের আটকের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেনজেটিভদের প্রতিবাদী মানববন্ধন