হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নেতার গরু চুরি

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.খলিলুর রহমান মল্লিক এবং একই বাড়ির কৃষক শাহআলম মিয়ার তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। রোববার ভোররাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সবুর হাওলাদার।

গরুর মালিক, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান মল্লিক জানান, শনিবার দিনে মাঠে ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় গরুগুলো বাড়িতে আনা হয়। প্রচণ্ড গরমের কারণে গোয়ালঘরে না রেখে পাশের বাগানে তিনি ও একই বাড়ির কৃষক শাহআলম মিয়া মিলে দুটি গাভী ও একটি বাছুর বেঁধে রাখেন। রোববার সকালে গিয়ে দেখেন, তিনটির একটিও নেই। পরে বিষয়টি থানায় জানানো হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আন্দুয়া গ্রামে গরু চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

এর আগে উপজেলার মাধবখালী ইউনিয়নে কৃষক আব্দুল খালেক মোল্লা, ইউসুফ মোল্লা ও কবির খানের চারটি গরু চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বানারীপাড়ায় টাকা চুরির সময় ওয়ার্ড যুবদল নেতাকে গণপিটুনি

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা

দৌলতখানে সাইবের হাটের বড় হুজুরের জানাজা সম্পন্ন

অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস ঢাকতে চাইছেন

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

বিসিসি প্রশাসকের ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

প্রায় ৭ কোটি টাকার সম্পদের মালিক সেলিমা রহমান

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ক্লিনিক বাণিজ্য

অপরিকল্পিত ময়লার ভাগাড়, দূষণের কবলে সুগন্ধা নদী