হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। মামলার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত ।

মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ডহরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোক্তার আলী হাওলাদারের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলাকালে গত ২৬ ও ২৭ মে সকাল থেকে টানা দুই দিন প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায় এবং হাতুড়ি দিয়ে ভবনের একাধিক পিলার ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে উজিরপুর মডেল থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশে দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ১৮ জুন মামলার অন্যতম আসামি মকবুল হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৫৫), আলিম হাওলাদার (৫০) ও রমজান (২১) বরিশালের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম জানান, গত বছর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলেও তার নাতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় দীর্ঘ সময় ঢাকায় চিকিৎসাধীন থাকতে হয়। ফলে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ছিল। সম্প্রতি পুনরায় কাজ শুরু করলে বজলুল হাওলাদার, তার স্ত্রী কাজল রেখাসহ কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা দেয়, সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায় এবং নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুর করে।

তিনি আরও অভিযোগ করেন, আসামিদের একজনের প্রভাবশালী আত্মীয় থাকায় থানায় অভিযোগ দিয়েও প্রাথমিকভাবে মামলা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা রুজু হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশা করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বিরোধের জেরে নির্মাণাধীন ভবনে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা দুঃখজনক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড