হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশাল অফিস

বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের ভাইবোন।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ছাহাদ হোসেন (৫) এবং ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।

মৃত শিশুদের মামা সাইফুল হোসেন বলেন, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পর তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা ঘরের বাইরে খেলতে যায়। কিছুসময় পর দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহণ

হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে: মাসুমা হাদি

হাসপাতালে অভিযান চালিয়ে দালালদের আটকের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেনজেটিভদের প্রতিবাদী মানববন্ধন

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ

স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি

ঢাকায় অভয়নগর উপজেলা সমিতির আত্মপ্রকাশ

রাস্তা-ড্রেন খুঁড়ে ফেলে রাখেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ