হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় কোটি টাকার রেণু জব্দ, বিষখালীতে অবমুক্ত

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনায় প্রায় ২৩ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

শুক্রবার (২২ মে) সকালে পৌর বাস টার্মিনাল এলাকায় এসব পোনা জব্দ করা হয়। এ সময় ট্রাক দুটির চালকদের আটক করা হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় নদী থেকে ধরে আনা বিপুল পরিমাণ রেণু বরগুনা হয়ে খুলনায় যাচ্ছে—জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের পরিচালিত যৌথ অভিযানে এ রেনুপোনাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত রেণুগুলো জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারের উপস্থিতিতে বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বলেন, কিছুদিন আগে আমরা তালতলীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। সেখানে প্রায় ৭৯টি ড্রাম আটক করেছি এবং জরিমানা করেছি। আজ আমরা ২২৭টি ড্রামে প্রায় ২৩ লাখ রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করেছি। এ ধরনের অভিযান আমাদের চলমান রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লোকবল কম, তবুও অভিযান অব্যাহত রয়েছে।

এএস

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, মাঝির লাশ উদ্ধার

কাউখালীর ‘জমিদার’-এর দাম ছয় লাখ টাকা

দেশসেবায় নবীন নাবিকদের আত্মনিয়োগের আহ্বান নৌপ্রধানের

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার