হোম > সারা দেশ > বরিশাল

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে

বরিশালে তথ্য মন্ত্রী

বরিশাল অফিস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল, তা আজ প্রমাণিত সত্য। তবে সংস্কারের অভাবে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে, তা-ও প্রমাণিত হয়েছে। এ কারণেই তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন করে খাল খন কর্মসূচি শুরু করা হয়েছে। নতুন করে খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর কাপলাতলী খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে সরকারে থাকব না, কিন্তু নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।

এ সময় তিনি আরো বলেন, আমলা ও পুলিশকে জনগণর জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সারা দেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগ্‌গির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরো তরান্বিত করা হবে। কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.লীগের নেতাকর্মীদের হামলায় ৫ বিএনপি নেতা হাসপাতালে

চরফ্যাশনে হাজার হাজার নলকূপে উঠছে না পানি, দুর্ভোগে মানুষ

চরফ্যাশনে বিএনপির নাম ভাঙিয়ে দোকান দখল, এমপির হস্তক্ষেপে উদ্ধার

জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

তজুমদ্দিনে ১২৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

ঝালকাঠিতে জিততে না পারলেও ভোটে জামায়াতের অভাবনীয় উত্থান

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের জরিমানা

ইফতার আয়োজনে আর্থিক সহায়তার আহ্বান ব্যারিস্টার ফুয়াদের

বরিশালে দুর্বৃত্তের হামলায় বিএনপি কর্মী নিহত