হোম > সারা দেশ > বরিশাল

টিভি দেখতে না দেয়ায় প্রাণ দিলো মাদরাসাছাত্র

প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে টিভি দেখতে না দেয়ায় অভিমানে ইব্রাহিম নামে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম একই এলাকার খাদিজাতুল কুবরা (রা.) মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। তার বাবার নাম ইকবাল।

মাদরাসাশিক্ষক বেলাল হোসাইন জানান, বাবা ইকবালের সঙ্গে মা সুরমা বেগমের বিচ্ছেদের পর নানির বাসায় থাকতো ইব্রাহিম। সোমবার মাদরাসা ছুটির পর বাসায় এসে টিভি দেখতে বসে। এ সময় নিষেধ করে তার মা। এতে ক্ষিপ্ত হয়ে টিভির রিমোট ভেঙে ফেলে ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটি।

একপর্যায়ে বাসায় এসে টয়লেটে গিয়ে বমি করতে থাকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ইব্রাহিমকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

দৌলতখান থানার ওসি জিলুর রহমান জানান, বিষপানে আত্মহত্যা করেছে বলে লিখিত অভিযোগ দিয়েছেন ইব্রাহিমের নানি ফরিদা বেগম। লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন