হোম > সারা দেশ > বরিশাল

আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম, নলছিটির সাবেক ইউএনও’কে শাস্তি

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদারকে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার দায়ে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি হিসেবে তার বেতন দুই বছর বাড়বে না।

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে রুম্পা সিকদার বরিশাল সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রুম্পা সিকদার ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ পান। এর মধ্যে মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়।

পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. নজরুল ইসলামের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘরই নির্মাণ করা হয়নি। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনির্মিত ঘরগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে বরিশালের বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে ও পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেন বিজন কৃষ্ণ খরাতী।

অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ