হোম > সারা দেশ > বরিশাল

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজাজুল হক।

প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উল আরেফীন বলেন, “প্রশ্নপত্র বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়ায় চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড