হোম > সারা দেশ > বরিশাল

ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর, আহত মা ও চালক

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে পড়ে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আদিব (১০)। রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)। হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার