হোম > সারা দেশ > বরিশাল

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি, বরিশাল

ছবি: আমার দেশ।

বরিশাল-১ (আগৈলঝাড়া–গৌরনদী) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি প্রচারের সময় তার সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগে একই আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ তার সাতজন সমর্থককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান এ নোটিশ প্রদান করেন।

নোটিশে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনকে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, তার সাতজন সমর্থককে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন ছাড়া নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন— সরিকল গ্রামের মৃত কবির প্যাদার ছেলে বিপ্লব প্যাদা, একই গ্রামের মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের ইয়াকুব আলী শিকদারের ছেলে সেন্টু শিকদার, ইসমাইল শিকদারের ছেলে মশিউর শিকদার, কিনাই খানের ছেলে সুমন খান, সাদ্দাম বাজার এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের গফুর ফকিরের ছেলে শাহজাহান ফকির। তারা সবাই ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মো. জহিরুল হক জহির বলেন, নোটিশের বিষয়ে তারা অবগত নন। তিনি দাবি করেন, এ আসনে বর্তমানে নির্বাচনি পরিবেশ শান্ত রয়েছে।

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

পাউবোর জমি দখল করে মাছের ঘের

বর্ষার শুরুতেই তীব্র নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাবুগঞ্জ বাজার