হোম > সারা দেশ > বরিশাল

চাঁদা নিতে এসে যুবক আটক, পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা নিতে এসে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অনি সিকদার উপজেলার বাগড়ি বাজার এলাকার মো. শাহজাহান সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্লাস্টিক ব্যবসায়ী মো. আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার জানান, মঙ্গলবার সকালে চাঁদার ৫০ হাজার টাকা আসেন তিনি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমই

বরিশালে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত

তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. জিয়াউদ্দিন হায়দার

বোরহানউদ্দিনে ঝড়ের তাণ্ডব, খোলা আকাশের নিচে বহু পরিবার

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে প্রাণ গেল পর্যটকের

দশমিনায় ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা​

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও খাবার বিতরণ

বাবুগঞ্জকে শিল্পসমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: ফরিদ