হোম > সারা দেশ > বরিশাল

সমুদ্র থেকে লাফিয়ে জাহাজে উঠলো তিন মণ ইলিশ

মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া পেরিয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর নামে একটি কয়লাবাহী লাইটার জাহাজের ডেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লাফাতে লাফাতে উঠে আসে প্রায় তিন মণ ইলিশ। শনিবার (২৯ নভেম্বর) ঘটনাটির ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটির দিকে এগোচ্ছিল। ঠিক সে সময়ই দুই পাশ থেকে অসংখ্য ছোট ইলিশ আতঙ্কিত হয়ে জাহাজের দিকে ছুটে আসে এবং লাফাতে লাফাতে ডেকে উঠে পড়ে। এ সময় জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন ভিডিওটি ধারণ করেন।

প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘পুরো দৃশ্যটি যেন সিনেমার কোনো দৃশ্য। কয়েক সেকেন্ডের মধ্যে ডেক ভরে যায় রুপালি ইলিশে। তবে অনেক ইলিশ আবার সাগরে পড়ে যায়।’

বিরল এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, ‘সমুদ্রে টুনা বা ম্যাকারেলের মতো দ্রুতগতির শিকারি মাছ ছোট ইলিশের পালের পেছনে তাড়া করলে তারা আতঙ্কে আশ্রয় খুঁজতে জাহাজের দিকেই ছুটে আসে। জাহাজের গা ঘেঁষে পানির চাপ কমে গেলে মাছগুলো ওপরে ঠেলে উঠে যায়। অনেক সময় ডেকে উঠে পড়া অস্বাভাবিক নয়।’

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা অত্যন্ত বিরল হলেও বাস্তবসম্মত। শিকারি মাছের তাড়া, পরিবেশগত চাপ এবং জাহাজের কৃত্রিম আলোর সমন্বয়ে মুহূর্তের মধ্যে এমন অস্বাভাবিক আচরণ করতে পারে ছোট ইলিশ।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় জেলেদের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সমুদ্রে পরিবেশগত পরিবর্তন বা তাপমাত্রার ওঠানামাও এ ধরনের আচরণে ভূমিকা রাখতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ইতোমধ্যে আলোচনা চলছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার