হোম > সারা দেশ > বরিশাল

মহিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় বিয়ের জেরে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী মোসা. খাদিজা বেগম (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের ৩নং ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে।

আহতরা হলেন— পূর্ব আলীপুর গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে পেশায় নির্মাণশ্রমিক হাসান সরদার (২৪) এবং তার দ্বিতীয় স্ত্রী মোসা. মীম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম বেশ কিছুদিন যাবৎ স্বামীর বাড়ি ছেড়ে মহিপুর সদর ইউনিয়নের পুরান মহিপুর এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। প্রথম স্ত্রীর এই অনুপস্থিতির সুযোগে চলতি বছরের ১৭ মে বরগুনা জেলার তালতলী উপজেলার গাবতলী এলাকার মনির হোসেন ফকিরের মেয়ে মীমকে দ্বিতীয় বিয়ে করেন হাসান সরদার। বিয়ের পর তারা আলীপুরের নিজ বসতবাড়িতে সংসার শুরু করেন।

এদিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম চরম ক্ষিপ্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই জের ধরে গত রোববার রাতে খাদিজা বেগম পরিকল্পিতভাবে হাসান সরদারের বসতঘরের পেছনের অংশের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন। ঘরের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এ সময় ঘুমন্ত অবস্থায় হাসান ও তার দ্বিতীয় স্ত্রী মীমকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন খাদিজা।

আহতদের আর্তচিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় হাসান ও মীমকে উদ্ধার করে তাৎক্ষণিক কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনগণের সহায়তায় হামলাকারী প্রথম স্ত্রী খাদিজা বেগমকে গ্রেপ্তার করে। এই নৃশংস হামলার ঘটনায় ভুক্তভোগী হাসান সরদারের মা নুরজাহান বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় মহিপুর থানায় মামলা করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএইচ

ববিতে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

কাউখালীতে রাস্তার ওপর সাঁকো, পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

খুলে দেয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল

আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার