হোম > সারা দেশ > বরিশাল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে শুক্রবার দুমকি উপজেলার নিজ ইউনিয়ন পাংগাশিয়া এলাকায় অটোরিকশায় ঘুরে বের হন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অটোরিকশাটি উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। ​দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা জয়।

​চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন।েএএস

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার