হোম > সারা দেশ > বরিশাল

মহিপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল সোয়া ৪টার দিকে আলিপুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়ীয়া গ্রামের মৃত চান মিয়া খাঁ’র ছেলে মো. জামাল খাঁ (৪২), একই এলাকার মো. খলিলুর রহমান হাওলাদারের ছেলে আ. আজিজ হাওলাদার (২৫) এবং মৃত জলিল ফরাজীর ছেলে মো. সোহেল ফরাজী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ টিম আলিপুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: এমপি নয়ন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাবুগঞ্জে প্রশাসনের বিশেষ উদ্যোগ

নলছিটিতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ থাকে না

মির্জাগঞ্জে কালবৈশাখীতে বিদ্যুৎহীন ৩৯ হাজার গ্রাহক

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পিরোজপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

তজুমদ্দিনে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি