হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ৭

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীতে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হয়েছে। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী বাসষ্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। খবরপেয়ে আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনার পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ, সম্মাননা পেল তাহমিনা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

সেই শিক্ষার্থী তাহমিনা পেলো ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

বরিশালে পুলিশের দুই সদস্য ডোপ টেস্টে পজিটিভ

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

তজুমদ্দিনে ট্রলারডুবি, ২০ লাখ টাকার ক্ষতি

চরফ্যাশনে মাল্টা ও লেবু চাষে ভাগ্যবদল

রাঙ্গাবালীতে নির্ধারিত নিয়ম না মেনে সড়ক সংস্কার কাজ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু