হোম > সারা দেশ > বরিশাল

সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষিকার বেত্রাঘাতে আহত হয়েছেন আরেক শিক্ষিকা। শিক্ষিকার হাতে শিক্ষিকা লাঞ্ছিত হওয়ায় ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা আসমা আক্তার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সহকর্মী হালিমা খাতুনকে বেত্রাঘাত করেন। এ ঘটনায় হতবাক অন্য শিক্ষকরা।

হালিমা খাতুন জানান, সকালে শিক্ষার্থীদের নিয়ে খেলার কার্যক্রম শেষে স্কুলে ফেরার পর আসমা আক্তার তার সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন এবং গালমন্দ করেন। কথা কাটাকাটির সময় তিনি বেত দিয়ে আঘাত করেন।

আসমা আক্তার বলেন, হালিমা খাতুন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বেত্রাঘাতের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত

বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরিন

বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কূপ পদ্ধতিতে মুরগি পালনে স্বাবলম্বী চরফ্যাশনের নারীরা

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ