হোম > সারা দেশ > বরিশাল

ঢাকায় গ্রেপ্তার হওয়া আসামির পিস্তল উজিরপুরে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে বিদেশে তৈরি পিস্তল উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার রাতে ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন।

তিনি জানান, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার মাদক মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়েছে। তার স্বীকারোক্তিতে সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন রফিকের গ্রামের বাড়িতে নিজ ঘরে ট্রাঙ্কের মধ্যে পিস্তল লুকানো রয়েছে। এই তথ্যর ভিত্তিতে সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের একটি দল রফিকের তালাবদ্ধ ঘরে অভিযান চালায়। পরে ট্রাঙ্কের মধ্য থেকে ম্যাগাজিনভর্তি তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ওই অস্ত্র থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন