হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে বড় আকারের একটি রাজা ইলিশ। ২ কেজি ১৩০ গ্রাম ওজনের ইলিশটি স্থানীয় আড়তে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে গিয়াসউদ্দিনের পাতা জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, মাছটি ধরা পড়ার পর তুলাতলি মাছঘাটে আব্দুল খালেক মেম্বারের আড়তে আনা হয়। পরে হাঁকডাকের মাধ্যমে ৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারী ইলিশটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী নাসিম জানান, ঢাকার পাইকারি বাজারে মেঘনার বড় আকারের এই ইলিশ ১০ থেকে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে।

দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বড় আকারের ইলিশ সাগর থেকে মেঘনা নদীতে চলে এসেছে। এ মৌসুমে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই বিপ্লববিরোধী চিকিৎসককে পরিচালক নিয়োগ দেওয়ায় বিক্ষোভ

চাঁদা না পেয়ে নারী-পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

উপজেলা হচ্ছে মহিপুর, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ

রাজাপুরে ছাত্রদল নেতার ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

নাজিরপুরে গ্রামীণ অর্থনীতি সচল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আমতলীতে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

বরিশালে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক