ভোলার দৌলতখান থানার পুলিশ ৯৯৯-এ ফোন কল পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার নাম রেজবি আক্তার। তিনি ভোলা সরকারি কলেজের বাংলা বিষয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, এক বছর আগে উপজেলার কলাকোপা গ্রামের সালাউদ্দিনের মেয়ে রেজবির সঙ্গে সৌদিপ্রবাসী সুমনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।
সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনার পর থেকে তার শ্বশুর-শাশুড়ি ও আশপাশের কোনো লোককে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে খালি ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রেজবির মা রোজিনা আক্তার জানান, পড়ালেখা এবং কলেজে যাওয়া-আসা নিয়ে মেয়ের সঙ্গে ওর শাশুড়ির দ্বন্দ্ব হয়। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস আমার দেশকে জানান, ৯৯৯ ফোন পেয়ে ঝুলন্ত লাশ থানায় নিয়ে এসেছি। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ বিষয়ে প্রক্রিয়া চলছে।
এমই