হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলায় দিনের বেলায় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি উজিরপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা তার ছেলের সাইকেল মেরামতের জন্য ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা দিয়ে বাইরে যান। পরে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা।

পরবর্তীতে দেখা যায়, বসতঘরের পেছনের টিনের বেড়া আংশিক খুলে দরজা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করেছে। এরপর আলমারি ভেঙে প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৬ হাজার টাকা।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে রুলি, চেইন, আংটি, কানের দুল এবং রুপার নুপুর।

ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

ভুক্তভোগীর দাবি, ঘটনার আগে পাশের বাড়ির এক ব্যক্তি রাজিব সমাদ্দার ওরফে ফটিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

পাউবোর জমি দখল করে মাছের ঘের

বর্ষার শুরুতেই তীব্র নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাবুগঞ্জ বাজার

পিরোজপুরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

এসএসসি পরীক্ষায় প্রক্সি, যুবকের ১ বছরের কারাদণ্ড

বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

দৌলতখানে কর্মহীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কাউখালী ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে দুই লাখ টাকা চুরি

হাত-পাবিহীন জন্ম নেওয়া সন্তান: বাবা ফেলে যাবেন, মা বললেন ‘না’