হোম > সারা দেশ > বরিশাল

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ৬০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী ঈদুল আজহার পরপরই জমকালো আয়োজনের মাধ্যমে হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন করা হবে।

জানা যায়, ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১ হাজার ১৬৮ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

শুক্রবার সকালে বিদ্যালয় হলরুমে হীরক জয়ন্তী উদযাপন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মো. জামাল উদ্দিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. হান্নান কবির, মো. হুমায়ুন কবির, শরীফ মো. রফিক উল্লাহ, এস এম রফিক উল্লাহ, তরুণ কুমার দাস, তরিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. সালাউদ্দিন, আরাফাতুর রহমান সৈকত, মো. নোমান সুমন, মো. কবির হোসেন, মো. ফোরকান, সাইফউদ্দিন সুমন ও শাকিল।

১৯৬৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিপুল চন্দ্র মজুমদার বলেন, “এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। হীরক জয়ন্তীর মাধ্যমে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি এই বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি।

আয়োজন কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিন ও সদস্য সচিব আলাউদ্দিন স্বপন বলেন, এটি একটি অরাজনৈতিক ও সর্বজনীন মিলনমেলা। দীর্ঘদিন পর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

কমিটির সদস্য আরাফাতুর রহমান সৈকত জানান, গত এক মাসের বেশি সময় ধরে অনলাইন রেজিস্ট্রেশন চলমান রয়েছে এবং এখন পর্যন্ত ১ হাজার ১৬৮ জন প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে হীরক জয়ন্তী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা যায় এবং এটি বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার