হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে সাংবাদিকের ওপর সন্ত্রসীদের হামলা

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মো. মঈনুল হক লিপু মাতুব্বর (৪৫) এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে সংবাদ সংগ্রহ করতে গেলে মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. বাপ্পি সিকদার ও মো. জনি দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের ওপর হামলা চালায়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এমই

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ