হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চালে ৩০ কেজিই কম

কার্ডধারীদের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ছবি: আমার দেশ

দ্বীপজেলা ভোলার দৌলতখানে মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ সময়ের কর্মহীন জেলেদের সরকারি বরাদ্দকৃত চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) হাজিপুর ইউনিয়নের কর্মহীন জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করার সরকারি নির্দেশনা থাকলেও সেক্ষেত্রে প্রতিজন জেলেকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ার অভিযোগ তুলেছে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের জেলে হাবিবুল্লাহ, ইমরান, বাবুল, মনির, বসির, কামাল, ৮নং ওয়ার্ডের জেলে নুরুজ্জামান, ৩নং ওয়ার্ডের আব্দুল জব্বার জানান, প্রতিজন জেলেকে ৫০ কেজির হুক লাগানো ছেড়া বস্তার ১ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে।

জেলেদের এসব অভিযোগ অস্বীকার করে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম জানান, আমি মহিলা মানুষ। চাল বিতনের জন্য সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৭৫ কেজি করে চাল দিয়েছে।

এ ব্যাপারে সচিব মো. ইব্রাহিমকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান আমার দেশকে জানান, গাজীপুর ইউনিয়নের ৪৪২ জন জেলের জন্য ৮০ কেজি করে ৩৫. ৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম