হোম > সারা দেশ > বরিশাল

আমি এখনো আইনি নোটিশ পাইনি : নুরুল হক নুর

পটুয়াখালীতে জোটপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বরিশাল অফিস ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

ফাইল ছবি

সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার দশমিনা উপজেলা সহকারী রিটার্নি অফিসারের কাছে অ্যাডভোকেট এনামুল হকের দাখিল করা অভিযোগের ভিত্তিতে সংসদ নির্বাচনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খলিদ এ আদেশ জারি করেন।

অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচারের সময় নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক) এবং ১৬(গ)(ছ) লঙ্ঘন করেছেন।

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনি কার্যালয়ে নুরুল হক নুরের অনুসারী কর্মী-সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় হাসান মামুনের কয়েকজন কর্মী-সমর্থক আহত হন, যা আচরণ বিধিমালার ৬(ক) ধারার পরিপন্থি।

উক্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে পাঠানোর আগে নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় দশমিনায় অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা) সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি, বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর আমার দেশকে বলেন, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আইনি নোটিশ হাতে পাইনি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই হাজির হয়ে ব্যাখ্যা দেব।’

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার