হোম > সারা দেশ > বরিশাল

খুলে দেয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটের হাতীবান্ধায় খুলে দেওয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১৩কোটি টাকা ব্যায়ে একটি সড়ক সংস্কার ও ৪টি ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে একটি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় সেটিতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে জনগণকে হুমকির মুখে ফেলেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজ হতে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরবাজার পর্যন্ত ৯ কিলোমিটার ৩০০ মিটার রাস্তা পূর্ণাঙ্গ সংস্কার ও ৪টি ছোট ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ের এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় পাটগ্রামের ‘গোলাম মওলা’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

অভিযোগ আছে, প্রকল্পের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে চরম খামখেয়ালিপনা ও অনিয়ম করে আসছিল। গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জন্য কয়েক দফায় সময় বাড়িয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি’র হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আখতার হোসেনসহ ওই অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদার সড়ক ও ব্রিজ নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করেছেন। এমনকি ঢালাই ও সড়ক সংস্কারের বালুর পরিবর্তে সরাসরি মাটি ব্যবহার করা হয়েছে। বারবার নিম্নমানের সামগ্রী ব্যবহারের সময় স্থানীয় জনগণ বাধা দিলেও এলজিইডি কর্তৃপক্ষ তা আমলে নেয়নি, বরং নিরব ভূমিকা পালন করে ।

শনিবার বিকেলে ওই সড়কের ভেলাগুড়ি বোর্ডেরহাটের নবনির্মিত ১টি ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এক ঘণ্টার মধ্যেই ব্রিজের দুই অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়। পরের দিন রবিবার সকালে ব্রিজের আরও একটি অংশে নতুন করে ফাটল দৃশ্যমান হয়।

বিষয়টি জানতে ওই প্রকল্পের ঠিকাদার গোলাম মওলা’র সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

দুর্নীতি ও ফাটলের বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আখতার হোসেন জানান, কাজ করলে ভুল হতেই পারে। তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

লালমনিরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কাওছার আলম জানান, নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। তারপরও বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি অনিয়মের সত্যতা বা প্রমাণ পাওয়া যায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমই

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

লালমোহনে পাচারের সময় সার ও ট্রলার জব্দ

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন