হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল জেলা ছাত্রদলের (বহিষ্কৃত ) সহ-সভাপতি মো. সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য বকশির চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন।

জানা গেছে, সবুজ আকন ব্যক্তিগত কাজে বরিশাল শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার চলাচলকারী সিএনজির গতি রোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র দা ও চাপাতি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাত ও মাথায় গুরুতর জখম হয়।

তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আহত সবুজ আকন সাংবাদিকদের জানান, ‘এই হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ও তার স্বজনরা। স্থানীয় থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার